।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের (বিএনপি) চেয়ারম্যান মুজিবের বিরুদ্ধে হত দরিদ্রদের ভিজিএফের ১০ কেজি করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার চাল কম পাওয়া স্থানীয় হত দরিদ্ররা অভিযোগ করে জানিয়েছেন এই তথ্য। শুধু তাই নয়, ভুক্তভোগীরা আরও জানান, চেয়ারম্যান চাল দেয়ার সময় বলেছে, “এই চাল দিচ্ছেন কারাবরণরত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া”।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার তাদেরকে ২০ কেজি করে চাল দেয়ার কথা ছিল। কিন্তু ইউনিয়ন অফিসে গেলে তাদেরকে মাত্র ১০ কেজি করে চাল দেয়া হয়। এ সময় তারা প্রতিবাদ করলে চেয়ারম্যান মুজিবের লোকজন তাদের সাথে খারাপ ব্যবহার করে বলেও জানান তারা।
এ ঘটনায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর মোহাম্মদ আলী (অব.) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমি দাউদকান্দির জনগণের কাছেই জানতে চাই- সামনে ঈদ। যে চেয়ারম্যান গরীবের ১০ কেজি করে চাল আত্মসাৎ করে এবং বলে, এই চাল খালেদা জিয়া দিচ্ছে- তাকে আসলে কী করা উচিৎ?