সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ১০৩ টি দেশের প্রতিযোগিদেরকে পরাজিত করে ১ম স্থান অর্জন করেছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের তের বছর বয়সের হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম । মালিগাঁও প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. আবু বকর সিদ্দিক ও তহুরা বেগম দম্পতির সাত সন্তানের মধ্যে পঞ্চম সন্তান তরিকুল।
দনিয়া যাত্রাবাড়ীস্থ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ তরিকুল ইসলাম দুবাইয়ের মামজারের দুবাই কালচার অ্যান্ড সাইন্টিফিকস অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টায় এ প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ করে।
পুরস্কার হিসেবে বাংলাদেশি টাকায় ৬০ লক্ষ টাকা, আন্তর্জাতিক সনদ গ্রহণ করেন দুবাইয়ের শাসক শেখ আহমাদ বিন রাশেদ আল মাখতুম এর কাছ থেকে। বিশ্ব কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সউদীর বাদশার পক্ষে সউদী আরবের মক্কার গর্ভনর শেখ আহমদ বিন আব্দুল আজিজ বিন আলী শেখ, মক্কার ইমাম ড.আব্দুল্লাহ আলী বাসপারসহ মিশর বাহরাইন ইয়েমেন. সউদী আরবসহ অনেক দেশের মেহমানগন ।
অনুষ্ঠানে হাফেজ ক্বারী ত্বরিকুল ইসলাম ৬০ লক্ষ টাকা পুরস্কার ছাড়াও আন্তর্জাতি সনদ ক্রেষ্ট এ্যাওয়ার্ডসহ আরো অনেক উপহার সামগ্রী গ্রহণ করেন। ১০৩ টি দেশের প্রার্থীদের পরাজিত করে হাফেজ ত্বরিকুল ইসলাম বলেন, কুরআনের এ বিজয় বাংলার ১৭ কোটি জনতার। এ বিজয় বাঙ্গালী জাতির। উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে মিশর, বাহরাইন, সউদী, দুবাই ইয়েমেনসহ বিভিন্ন দেশের বিখ্যাত হাফেজ ও ক্বারীগণ। এতে বিশ্ব মিডিয়া ও বাংলাদেশী বিভিন্ন মিডিয়া উপস্থিত ছিলেন। তরিকুলের এ বিজয় বিশ্ব মিডিয়া সাড়া ফেলেছে।