||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে দিয়েছেন একটি স্বাধীন দেশ, আর তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতিকে উপহার দিয়েছে একটি আধুনিক সোনার বাংলাদেশ।
সোমবার (১৬ মার্চ ২০২০) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় “ বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে বুকে লালন করে এই সোনার বাংলাকে এগিয়ে নিতে হবে এবং তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার, ভূমি সেলিম শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ এসডু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।