।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর সঙ্গে মালদ্বীপের এফএফ কোম্পানি প্রাইভেট লিমিটেডের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। চুক্তির আওতায় প্রতিবছর দাউদকান্দি-মেঘনার ১০ জন বেকার যুবককে বিনা খরচে চাকরি দিয়ে মালদ্বীপে কর্মসংস্থানের ব্যবস্থা করবে কোম্পানিটি।
শনিবার মালদ্বীপে বাংলাদেশের পক্ষে মেজর (অব.) মোহাম্মদ আলী এবং মালদ্বীপের এফএফ কোম্পানির পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ ফায়াজ চুক্তিটি স্বাক্ষর করেন।
তাৎক্ষণিকভাবে এ খবর দাউদকান্দি ও মেঘনায় পৌঁছানোর পর স্থানীয় যুকবরা আনন্দ প্রকাশ করেছে, ধন্যবাদ জানিয়েছে মালদ্বীপের সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃপক্ষ ও মেজর মোহাম্মদ আলীকে।