।। নিজস্ব প্রতিনিধি।।
সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত অ্যাসোসিয়েশন রাওয়া-এর আয়োজনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের টানা তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়াসহ ১১ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে রাওয়া ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
রাওয়া কর্তৃপক্ষ জানায়, একাদশ সংসদ নির্বাচনে রাওয়া পরিবারের ১১ জন সদস্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে আজকের সংবর্ধনা অনুষ্ঠানে ৬ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বিশেষ কাজ থাকায় বাকিরা অংশ নিতে পারেন নি।
আজকের অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত বাকি সংসদ সদস্যরা হলেন- মেজর জেনারেল (অব.) রফিকুল ইসলম বীর উত্তম, লে. কর্নেল (অব.) ফারুক খান, মেজর জেনারেল (অব.) নাসির, লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা।
বাংলাদেশে অভিজাত সংগঠনগুলোর মধ্যে রাওয়া (রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) অন্যতম, যা সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত।