আশুলিয়ার জঙ্গি আস্তানায় ৩ জনের আত্মসমর্পণ

আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ থেকে ৩ জন আত্মসমর্পণ করেছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে প্রথমে একজন বের হয়ে আসেন। পরে প্রথমজনের সহায়তায় আরও একজন বের হয়েছে। এর কিছুক্ষণ পর পৌনে ১টার দিকে আরো একজন বের হন।

জানা যায়, ভেতরে আরও জঙ্গি রয়েছে। তাদেরও আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার দিবাগত রাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‌্যাব) সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই বাড়ির ভেতর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও বোমা ছোড়া হয়েছে।

Comments (0)
Add Comment