জেনারেল ভূঁইয়ার নেতৃত্বে দাউদকান্দিতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

 

||শাহিন আহমেদ|| ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাউদকান্দিতে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)পৃথক বাণীতে মহান আল্লাহর দরবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।
জাতীয় শোক দিবসে, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.
আহসান হাবিব চৌধুরি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রকিবউদ্দিন রকিব, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা শ্রমিকলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর শ্রমিকলীগ, পৌর ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনেের নেতাকর্মীরা।

 

দেশে করোনা মহামারি পরিস্থিতিতেও জাতীয় শোক দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি অনুযায়ী ১৫ আগস্ট শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সকাল ১০:০০ ঘটিকায় মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া,এমপি, উপজেলা প্রশাসন, রাজনৈতিক অঙ্গ সংগঠন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন দাউদকান্দি উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।সকল শাহাদাত বরণকারীদের আত্মার মাগফেরাত এর জন্য দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও জাতীয় শোক দিবসের তাৎপর্য উল্লেখ করে, এমপি জেনারেল ভূঁইয়া উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এর আগে এমপি জেনারেল ভূঁইয়া, দাউদকান্দি মডেল থানার পক্ষ থেকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও খাদ্য বিতরণের উদ্বোধন করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

Comments (0)
Add Comment