বারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা বিল্লাল মুন্সী উদ্যোগে, জাতীয় শোক দিবস পালন

||শাহিন আহমেদ|| দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও দাউদকান্দি উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল এর উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়েছে।

 

(১৫ আগস্ট) বারপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সরকারি বিধিনিষেধ মোতাবেক ও স্বাস্থ্য বিধি মেনে, জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও অসহায় দুস্থ মানুষের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নেসা জেবু, সাধারণ সম্পাদক লায়লা হাসান, সাংগঠনিক সম্পাদক শিউলি বেগমসহ উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বারপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ইসমাইল মেম্বার, যুগ্ম আহ্বায়ক নুরে আলম, পরিবহন নেতা মোঃ আরিফ মুন্সী, আওয়ামী লীগ নেতা করপোরাল হারুন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ ফয়েজ, আশিকসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোক সভার আয়োজক বিল্লাল হোসেন মুন্সী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে বাংলাদেশ সৃষ্টি হতো না, তিনি কোটি বাঙ্গালীর হৃদয়ে প্রাণ। ৭৫ এ কিছু ষড়যন্ত্রকারী বিপথগামী হায়েনাদের কবলে সপরিবারে শাহাদাত বরণ করেন। জাতির পিতার অকাল বিদায়ের সুখ কে আমরা শক্তিতে পরিণত করে তরুণ প্রজন্ম বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে নিয়ে যাব।

আলোচনা সভা শেষে ৭৫ এ নিহত সকল শাহাদাতবরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং অসহায় দুস্থ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment