দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নে ১শ ৫০টি পরিবারের মাঝে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ 

 

|| নিজস্ব প্রতিনিধি ॥

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ১শ ৫০টি পরিবারের মাঝে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দাউদকান্দি উপজেলা পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঈন চৌধুরী ও সকল ওয়ার্ড মেম্বারদের উপস্থিতিতে ইউনিয়নের প্রতিটি পরিবারের জন্য ১কেজি ব্লির্চিং পাউডার, ২টি সাবান ও ৫টি করে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।

বিতরণকালে দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মঈন চৌধুরী বলেন, দাউদকান্দি উপজেলায় করোনা প্রতিরোধে উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খানের দিকনির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে ইউনিয়নের অসহায় মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় ত্রাণ ও মানবিক সহায়তা সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় আজ আমার ইউনিয়নের দেড়শটি পরিবারের মাঝে ২টি সাবান, ১কেজি ব্লির্চিং পাউডার, ও ৫টি করে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে।

তবে, করোনা প্রতিরোধে সকলকে সামাজিকভাবে দূরত্ব বজায় রেখে চলাসহ সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।

Comments (0)
Add Comment