আসন্ন নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে দাউদকান্দিতে তৃণমূল পর্যায়ে মত বিনিময়

।। নিজস্ব প্রতিনিধি।।

আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দিতে মত বিনিময় সভা করা হয়েছে।
রোববার দাউদকান্দি পৌরসভার ডিকে ভবনে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের  সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।
আজকের এই সভায় উপজেলার পদুয়া ও গোয়ালমারী ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করা হয়।

ছবি : সভায় অংশ নেয়া তৃণমূল নেতাকর্মীদের একাংশ।

সভায় অতিথিরা আসন্ন সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তৃতা দেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবিব, সাধারণ স. আব্দুস সালাম, সাবেক সভাপতি আবুল হাশেম সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেসা জেবু এবং বিশিষ্ট সমাজ সেবিকা বেগম মাহমুদা আক্তারসহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখেন।

তৃণমূল নেতাকর্মীরাও তাদের মতামত তুলে ধরেন।

এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন : পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল সরকার, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, গোয়ালমারী ইউপি আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, আ. ছাত্তার ঢালী, মহিলা লীগ নেত্রী শেফালী,শিউলী আক্তার, শাহিদা আক্তার ও রোকেয়া বেগম, গোয়ালমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম, সা. সম্পাদক আকতার হোসেন, গোয়ালমারী ইউপি চেয়ারম্যান নূরে আলম ভূঁইয়া, পদুয়া ইউপি চেয়ারম্যান বাবুল তালুকদারসহ অন্যান্যরা।