।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০১৯ পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০১৯) বিকেলে দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগেরর আয়োজনে বর্ণাঢ্য বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বাহার উদ্দিন বাহার ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু।
প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রায় আওয়ামী যুবলীগের নেতাকর্মী, দলের অঙ্গ-সংগঠনের নেতা কর্মী ও হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করে। শোভাযাত্রাটি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় (দাউদকান্দি মডেল থানা সংলগ্ন) থেকে শুরু হয়ে দাউদকান্দি বিশ্বরোডস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ বক্তব্য রাখেন।