ঘরে থাকুন, ডাক্তারই যাবে আপনার বাড়ি: মেজর মোহাম্মদ আলী (অব.)

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আপনারা দাউদকান্দি উপজেলাবাসী সকলে নিরাপদে ঘরে থাকুন, আপনাদের জরুরি স্বাস্থ্য সেবায় ডাক্তাররাই আপনার কাছে যাবে।

 

 

কর্তব্যরত ভ্রাম্যমাণ মেডিকেল টিমের ডাক্তার ও রোগীদের জন্য উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে দেয়া এম্বুলেন্স।

১৪ এপ্রিল ২০২০, মঙ্গলবার সকালে করোনা ভাইরাসের কারণে এই দুর্যোগময় সময়ে, দাউদকান্দি উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের “ভ্রাম্যমাণ মেডিকেল টিমের” ৬টি অ্যাম্বুলেন্স উদ্বোধন ও চিকিৎসা সেবার সাথে জড়িত সকল ডাক্তারদের মাঝে নিজস্ব অর্থায়নে পিপিই বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান দেশ সেরা, তবে লকডাউনের কারনে সকল প্রকার যানবাহন বন্ধ হওয়ায় এবং হাসপাতালটি উপজেলার মাঝ পয়েন্টে অবস্থান হওয়ার কারণে, সকল ইউনিয়ন থেকে জরুরি স্বাস্থ্যসেবা নিতে মানুষের আসতে অসুবিধা হচ্ছে।
এই অবস্থায় সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। রোগীরা প্রদত্ত নাম্বারে ফোন করলেই সাথে সাথে রোগীদের বাড়িতে ডাক্তার পৌঁছে যাবে।

এ সময়, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনূর আলম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. জামাল উদ্দিন এবং মেডিকেলের সকল ডাক্তার নার্স এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুর আলম বলেন, উপজেলা চেয়ারম্যান মহোদয়ের এমন মহতী উদ্যোগের কারণে, উপজেলার সাধারণ রোগীরা ঘরে বসে স্বাস্থ্য সেবা পাবেন এবং রোগীরা ঘরে বসেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা হটলাইন নাম্বার +৮৮০১৭৩০৩২৪৪৬২ কল করেও যেকোনো ধরনের স্বাস্থ্য সেবা পাবেন।

Comments (0)
Add Comment