||নিজস্ব প্রতিনিধি||
ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার ও সমাজ সেবক অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর আলম সরকার ও গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর নির্দেশনায় গৌরীপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের হারিয়ালা,দৈয়াপাড়া গ্রামে করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার ৫০০ পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে ও উদ্যোগে মানবিক সহায়তা করেন।
১৪ এপ্রিল,২০২০ মঙ্গলবার, বাংলা নববর্ষের প্রথম প্রহরেই ডাঃ জাহাঙ্গীর ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার ,হারিয়ালা-দৈয়াপাড়া গ্রামে ৫০০ পরিবারের মাঝে নিজের মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।
এতে ছিলো চাল,ডাল, পেঁয়াজ,আলু ও শুকনো খাবার।
অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর আলম সরকার বলেন,করোনা ভাইরাসের কারনে কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
এবং সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার বলেন, এমপি ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশনা, করোনার প্রকোপে আমরা সচেতন নাগরিকরা যেনো পিছু না হটে , অসহায়দের পাশে থাকি,সেই জন্য আজ নিজ গ্রামে ৫০০ পরিবারের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।