ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া ও যাত্রী বহনে জরিমানা আদায়

||শাহিন আহমেদ|| ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় স্বাস্থ্যবিধি না মানায় গাড়ী চালকের কাছ থেকে জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মহাসড়কের দাউদকান্দি গৌরীপুর এলাকায় গণপরিবহন, বিভিন্ন যাত্রীবাহী বাসে অভিযান চালিয়েছেন। মোবাইল কোর্ট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম শেখ।

সামাজিক দূরত্ব না মেনে গণপরিবহনে যাত্রী পরিবহন করা, মুখে মাস্ক না থাকায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের সবচেয়ে ব্যস্তময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কটি দাউদকান্দি উপজেলায় হওয়ায় করোনা ভাইরাস যেন ছড়াতে না পাড়ে সেই জন্য সর্তক অবস্থানে কাজ করছে দাউদকান্দি উপজেলা প্রশাসন।

কিন্ত গণপরিবহণগুলোতে প্রায়ই দেখা যাচ্ছে অসচেতনা সাথে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের । মাস্ক পড়া সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউই তা মানছে না। এই মহামারিতে শহর ও গ্রামের মানুষ মাস্ক ছাড়া বেখেয়ালি হয়ে পরিবহণে যাতায়াতে চালক যাত্রীদের নেই ভয় ভিতি ও স্বাস্থ্য সচেতনতা।

পৃথক পৃথক দায়েরকৃত মামলা ও জরিমানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান তিনটি মামলা ও ৩,০০০ হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ ১৪ টি মামলা ও ১৭,০০০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান বলেন, মহামারী করোনা পরিস্থিতিকে হালকাভাবে নিয়ে অনেক অসচেতন ব্যক্তি গণপরিবহন এবং জনাকীর্ণ এলাকায় অবাধে চলাফেরা করছে এবং শারীরিক দূরত্ব বজায় না রেখে গণপরিবহনে অবাধে চলাফেরা করছে।তিনি সরকারের পাশাপাশি সকল নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিনীত অনুরোধ জানান। সকল মানুষ সচেতন হলে দেশ থেকে অচিরেই করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব বলে তিনি মনে করেন। চালক, যাত্রীদের এবং সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ বলেন, সরকারি নিষেধ করে যে সকল বাস চালকরা ২ সিটে ১ জনের বেশি যাত্রী পরিবহন করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে।
সরকারি নীতিমালা বহির্ভূত অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রেও ২০টির উপরে গাড়ি চালককে জরিমানা করা হয়েছে। এই কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে।

Comments (0)
Add Comment