||নিজস্ব প্রতিনিধি|| কুমিল্লার দাউদকান্দিতে আজ বৃহস্পতিবার র্যাবের পৃথক দুটি অভিযানে ১২ শ ৭৮ পিছ ফেন্সিডিল, ৩টি গাড়ী সহ ৬ জন আটক করেছে র্যাব-১০ । র্যাবের হাতে আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলো আবুল কালাম (৩৮), আউয়াল হোসেন (৩০), খাদেমুল ইসলাম(৩১), লোকমান হোসেন(৩৩), ইমরান হোসেন(২৬) ও তৌহিদুল ইসলাম (২৪)।
র্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিকে সীমান্ত থেকে আসা গৌরীপুর-হোমনা সড়কে ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায় দুটি অভিযান পরিচালনা করা হয়ে। এতে ১২শ ৭৮ পিছ ফেন্সিডিল, ৩টি গাড়ী সহ ৬ জনকে আটক করতে সক্ষম হয়েছেন র্যাব। জব্ধকৃত মালামালসহ আটককৃতদের দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ ডিএডি মোঃ বদিউল আলম ও ডিএডি মোঃ এনামুল হক বাদী পৃথক দুটি মামলা নেওয়ার পর আসামীদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।