||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর নির্দেশে ইলিয়টগঞ্জ (উ.) ইউনিয়নের কর্মহীন দুস্থ মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী অব্যাহতভাবে বিতরণ করে যাচ্ছেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আকতার হোসেন মুন্না।
সারাদেশে করোনা প্রাদুর্ভাবের মধ্যেই শুরু হয়েছে পবিত মাহে রমজান এবং ভিন্ন এক রোজার মাস দেখছে ইলিয়টগঞ্জ (উঃ) ইউনিয়নবাসী। কাজ না থাকায় অভাবে নিম্ন আয়ের মানুষজন পড়েছে বিপাকে।
দুর্দিনে এসব নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন দাউদকান্দির ইলিয়টগঞ্জ (উঃ) ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন মুন্না। ইউনিয়নের ১নং ওয়ার্ড ভাসখোলা গ্রামে ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ আবুল কাশেম ও সাধারণ সম্পাদক করিব হোসেন ও
খাদ্য পণ্য ও ঈদ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন।এতে কিছুটা হলেও খাবারের নিশ্চয়তা পাচ্ছে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষ গুলো।
আক্তার হোসেন মুন্নার বলেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) নির্দেশে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খানের মানবিক আহবানে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য পণ্য বিতরণ করছেন। তিনি আরো জানান চাহিদা বিবেচনায় প্যাকেট সংখ্যা বাড়াতে পারেন। এই কার্যক্রম করোনা সংকটে সাধ্য অনুযায়ী অব্যাহত ভাবে বিতরণ করা হবে বলে তিনি জানান।
মুন্না আহ্বান জানান এই ক্রান্তি কালে সবাইকে যার যার অবস্থা থেকে মানুষের পাশে থাকতে।