কুমিল্লার দাউদকান্দির গোয়ারমারী ইউনিয়নে দুস্থ-অসহায়দের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।
ছবি: দুস্থ-অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।
শনিবার দুপুরে উপজেলার গোয়ালমারী ইউনিয়ন পরিষদের গোয়ালমারী চৌধুরী বাড়ি কমপ্লেক্স মাঠে এ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাহফুজুর রহমান, গোয়ালমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজির হোসেন সরদারসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন গোয়ালমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর-এ আলম ভূঁইয়া।
ছবি: কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়ার কাছ থেকে শীতবস্ত্র নেওয়ার জন্য অপেক্ষমান এলাকাবাসী।