নৌকাকে আবারো বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকবেন- সুবিদ আলী ভূঁইয়া।

।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য এবং
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। অতীতে তারা ক্ষমতায় গিয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও ত্রাসের রাজত্ব করেছে। তাদেরকে আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না। নৌকাকে আবারো বিজয়ী করতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।

শনিবার বিকেলে কুমিল্লার তিতাস উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ আয়েজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০০১ সালে আমি দাউদকান্দি ও এই তিতাস থেকে নির্বাচন করেছিলাম। আওয়ামী লীগে যোগদানের পর প্রতিটি গ্রামে গিয়ে কাজ করেছি। বর্তমানে তিতাস আওয়ামী লীগ অনেক শক্তিশালী।

সুবিদ আলী ভূইয়া আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্ব দেশে অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের চাকা সচল রাখতে আবারো নৌকাকে বিজয়ী করবেন।
তিতাস উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রহুল আমীন।

অন্যান্যাদের মধ্যে বক্তব্য দেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতারা।

Comments (0)
Add Comment