দাউদকান্দিতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

||শাহিন আহমেদ|| দাউদকান্দিতে ১৫ ই আগষ্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে দাউদকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট,২০২০) বিকাল ৩ টা ৩০ মিনিটে দাউদকান্দি উপজেলা সম্মেলন কক্ষে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত। সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আহসান হাবিব চৌধুরি, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা আবুল হাশেম সরকার, উপজেলা মৎস্য লীগের সভাপতি লোকমান মুন্সি, দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, আওয়ামী লীগ নেতা ফারুক খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন, পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, ছাত্রলীগ নেতা রবিউল সরকার বাবু, সুজ্জাত বাবু,রিয়াজ রবিন, পৌর ছাত্রলীগের সভাপতি রাজীব মোল্লা, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি আবু সায়েম, পৌর যুবলীগ নেতা তৌফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ সহযোগী ও সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দরা।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী বলেন, বর্তমান করোনাকালীন (COVID-19) সময়ে সরকারি ও দলীয় নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের সকল কর্মসূচি পালন করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির স্বাধীনতার স্থপতি ও স্বাধিকার আন্দোলনের জনক। দেশের মানুষকে অকৃত্রিমভাবে ভালোবাসার কারণে দেশদ্রোহী ও দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রের কারণে সপরিবারে ১৯৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে শাহাদাত বরণ করেন। বর্তমান প্রজন্ম শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত চিত্র প্রদর্শনী করা হবে। বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে বহুবার দাউদকান্দি এসেছিলেন।দাউদকান্দি আগমনের সেই সময়কার ঐতিহ্য বহনকৃত স্মৃতিগুলো সংরক্ষিত ছিল। যা তরুণ প্রজন্মকে জানানোর জন্য এই আয়োজন। তরুন প্রজন্ম বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস সম্পর্কে জানবে এবং দেখতে পারবে। স্বাস্থ্যবিধি বজায় রাখতে এবং করোনার কারনে জনসমাগম না হয়ে, উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনের নেতাকর্মীদের জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
পরে স্থানীয় আওয়ামী লীগ ও সকল সংগঠনের নেতাকর্মীদের, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান তার সরকারি বাসভবন পাড়াতে জাতীয় শোক দিবস ও ১৭ আগষ্ট বোমা হামলা দিবসের কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

Comments (0)
Add Comment