দাউদকান্দিতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানকে ফুল দিয়ে বরণ

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের দায়িত্ব গ্রহণের করেছেন।মঙ্গলবার দুপুরে (১১জুন ২০১৯) কামরুল ইসলাম খানকে ফুল দিয়ে উপজেলায় বরণ করেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। এ সময় সহকারী কমিশনার, ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি মডেল থানার ইনচার্জ মো. রফিকুল ইসলামমহ উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

পরে নবাগত দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের সঙ্গে উপজেলার সকল কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নতুন উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়ালি যোগদানের তারিখ ১২ মে ২০১৯।আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ১১ জুন ২০১৯, মঙ্গলবার।

কামরুল ইসলাম খানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে। তাঁর বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তিনি ৩০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।