রোজা রেখে,কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগ

 

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লা দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নে শ্রমিক না পেয়ে বিপাকে পড়া অসহায় কৃষক সাইফুল মিয়া ও বিল্লাল ফকিরের মোল্লার জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছেন দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

(১০মে,২০২০) রবিবারবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোজা রেখে উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা চৌধুরীপাড়া গ্রামের কৃষক সাইফুল মিয়া ও বিল্লাল ফকিরের ৭৫ শতক জমির ধান কেটে,মাড়াই করে বাড়িতে পৌঁছে দেন।

ছবি: দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা পাকা ধান কেটে ,জমিতে ধান মাড়াই করে দিচ্ছেন।

কৃষক সাইফুল ও বিল্লাল বলেন, তাদের জমির ধান পেকে গেছে কিন্তু লকডাউন ও মাহে রমজান উপলক্ষে শ্রমিক সংকটে এবং টাকার অভাবে জমির ধান কাটতে পারছিলেন। পরিচিত মানুষের মাধ্যমে জানতে পেরে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের “হ্যালো‌ ছাত্রলীগ” হট লাইনে ফোন করে , সহযোগিতা চান। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান চৌধুরীর নেতৃত্বে দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুমন প্রধান, উপজেলা ছাত্রলীগ নেতা আরমান চৌধুরী সাংগঠনিক সম্পাদক এনামুল হক,। ইমরান চৌধুরী,আল আমিন চৌধুরী,ইমরান সরকার,এনামুল,নাজমুল ,হাছান, তন্ময়, নাঈম তালুকদার, ইয়াসিন প্রধান ,তুষার প্রধান, অন্তর চৌধুরী ,রায়হান সরকার, শিপন আহমেদ, রাকিব ইসলাম ,শাহাদাত হোসেন, তানভির সুজন ,নাজমুল খানসহ ছাত্রলীগের সবাই উপস্থিত থেকে, কৃষকের ধান কেটে দিয়ে যান।
ছাত্রলীগের এই মানবিক কর্মকান্ডের জন্য কৃষক সাইফুল মিয়া ও বিল্লাল মোল্লা , ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

ছবি: পাকা ফসল ঘরে তুলতে পেরে হাস্যোজ্জ্বল কৃষক.

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান চৌধুরী বলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলীর নির্দেশে এবং ইউনিয়ন চেয়ারম্যান ম‌ঈন চৌধুরীর সার্বিক সহযোগিতায় দৌলতপুর ইউনিয়নের সকল অসহায় কৃষকের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে, এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন ও সাধারন সম্পাদক মোঃ নাছির বলেন, কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের এমপি মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশেই তারা উপজেলার অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন।

তারা আরও বলেন, ছাত্রলীগ গত কয়েকদিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে। তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত।

Comments (0)
Add Comment