||নিজস্ব প্রতিনিধি||
জাতির পিতা ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে দাউদকান্দিতে ৩টি পয়েন্টে ডিজিটাল ক্ষনগণনা ঘড়ি স্থাপন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২০) বিকাল সাড়ে চারটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় প্যারেড গ্রাউন্ডে “মুজিব বর্ষের” কাউন্টডাউন উদ্বোধনী অনুষ্ঠানটি দাউদকান্দি হাইস্কুল মাঠে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানো হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অনুষ্ঠানটি উপভোগ করেন।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় দু’টি এবং উপজেলা সদরসহ তিনটি পয়েন্টে বসানো মুজিব বর্ষের ডিজিটাল ক্ষণগণনা ঘড়ির উদ্বোধন করা হয় । দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ক্ষণগণনা ঘড়ি উদ্বোধনের পর দাউদকান্দিতে কাউন্ট ডাউন ঘড়ির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মো. সেলিম শেখ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রকিবউদ্দিন রকিব, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্…