“নো জব, নো টেনশন- উদ্যোক্তা হও” এই শ্লোগানে দাউদকান্দি-মেঘনাবাসীর জন্য উদ্যোক্তা হওয়ার ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর আয়োজনে, শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরের ডিকে টাওয়ারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে Likesxl কোম্পানির পক্ষ থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য থেকে আগত মি. মো. কবির। আরও বক্তব্য রাখেন তরুণ উদ্যোক্তা শাহের আলী।
সেমিনারে অনলাইনে প্রতিদিন মাত্র ৫ মিনিট ব্যয়ে কী করে ৭.৫ ইউরো রোজগার করা সম্ভব- সেই কৌশল তুলে ধরেন বক্তারা।
এ সময় মেজর মোহাম্মদ আলী (অব.) ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবা ও এগুলোর ব্যবহার বিষয়ে প্রোজেক্টরে প্রেসেন্টেশন পেশ করেন।