শ্রমিক লীগের নতুন সভাপতি মন্টু, সম্পাদক খসরু

 

­||নিজস্ব প্রতিনিধি||

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আজম খসরু। আর মোল্লা আবুল কালাম আজাদ কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন।

রকিবউদ্দিন রকিব এর নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। 

শনিবার (৯ নভেম্বর ২০১৯) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিকী কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা দেন।

এর আগে, সভাপতি পদের প্রস্তাবনা আসে ৭ জনের আর সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাবনা আসে ১২ জনের নাম।

তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের মধ্যে সমন্বয়ের প্রস্তাব দেন। কিন্তু তারা নেতা নির্বাচনে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

শুরুতে সভাপতি হিসেবে প্রস্তাবনা আসে হাবিুর রহমান, ফজলুল হক মন্টু, জহুরুল ইসলাম চৌধুরী, মোল্লা আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, নূর কুতুব আলম ও ইদ্রীস আলী ভূঁইয়ার পক্ষে।

আর সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাবনা আসে অ্যাডভোকেট হুমায়ূন কবির, মকর আলী, মো. আমিনুল ইসলাম, আলহাজ্ব আজাদ আলী খান, সুলতান আহমেদ, আমীর খসরু, অ্যাডভোকেট আখতারুজ্জামান শাহীন, আজম খসরু, তোফায়েল আহমেদ, আব্দুল হালিম, মো. শাহাব উদ্দিন ও মোল্লা আবুল কালাম আজাদের পক্ষে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাছিম, সহ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিবউদ্দিন রকিব এর নেতৃত্বে দাউদকান্দি থেকে বিপুল নেতৃবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

Comments (0)
Add Comment