।। নিজস্ব প্রতিনিধি।।
আন্তর্জাতিক Asia Pasific ICT Alliance Award ( APICTA) অ্যাওয়ার্ড ২০১৮’ এর জন্য বাংলাদেশের প্রতিযোগী হিসেবে চীনে গমন করেছেন বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড [https://bdtax.com.bd] এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা জনাব জুলফিকার আলি।
সোমবার রাতে [বাংলাদেশ সময়] তিনি যুক্তরাষ্ট্র থেকে চীনে পৌঁছান। সেখানে আজ থেকে শুরু হওয়া [৯-১৩ অক্টোবর] Asia Pasific ICT Alliance Award ( APICTA) অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফিন্যান্স অ্যান্ড একাউন্টিং সল্যুশন ক্যাটারিগরিত বাংলাদেশের প্রতিনিধি করবেন তিনি ও তাঁর প্রতিষ্ঠান।
এর আগে, গত ৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮’ অর্জন করে অনলাইনে দেশের প্রথম আয়কর জমার দেয়ার সফটওয়্যার কোম্পানি বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড [https://bdtax.com.bd]। একই সঙ্গে আন্তর্জাতিক Asia Pasific ICT Alliance Award ( APICTA) অ্যাওয়ার্ড ২০১৮’ এর জন্য মনোনয়ন লাভের গৌরব অর্জন করে। এদিন রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মেজর মোহাম্মদ আলী (অব.) এবং প্রতিষ্ঠাতা ও সিইও- তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা জনাব জুলফিকার আলির হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জাব্বার।
ছবি : ৬ সেপ্টেম্বর ২০১৮, বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মেজর মোহাম্মদ আলী (অব.) এবং প্রতিষ্ঠাতা ও সিইও- তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা জনাব জুলফিকার আলির হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জাব্বার।
উল্লেখ্য, এর আগে বিডি ট্যাক্সটেকনোলজি লিমিটেড ‘বাংলাদেশ স্টারটাপ অ্যাওয়ার্ড ২০১৭ অর্জন করে। এছাড়াও প্রতিষ্ঠানটি ‘ডেইলি স্টার আইসিটি অ্যাওর্য়াড ২০১৭’র মনোনয়ন অর্জন করে।
২০১৫ সালে যাত্রা শুরুর অল্পসময়ের মধ্যেই গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয় বিডি টেক্স টেকনোলজি লিমিটেড। বর্তমানে এই প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ২৫,০০০ হাজার।