।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে আরও ৯০ পরিবার পেল জায়গাসহ নতুন ঘর। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশে আরও ২২১০১টি গৃহ ও জমিহীন পরিবারকে জমিসহ ঘর প্রদানের অংশ হিসেবে বুধবার (৯ আগস্ট ২০২৩) দাউদকান্দিতে গৃহহীনদেরকে এই ঘর প্রদান করা হয়।
সকাল ১১টায় উপকারভোগীদের মধ্যে দুইশতক জয়গাসহ একটি পাকা ঘরের দালিলিক কাগজপত্র হস্তান্তর করেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা জেবু, সহকারী কমিশনার(ভূমি) মো.জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসানসহ অন্যান্যরা।