দাউদকান্দিতে গৌরীপুর রিয়াজ টাওয়ার ও গোয়ালমারীর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লকডাউন ঘোষণা

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দির গৌরীপুর রিয়াজ টাওয়ার ও গোয়ালমারীর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লকডাউন ঘোষণা করেন দাউদকান্দি উপজেলা প্রশাসন।

(০৯ জুন,২০২০) মঙ্গলবার, দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লকডাউন সাইনবোর্ড ঝুলিয়ে দেন। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা গোয়ালমারী বাজারের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শাখায় ৫ কর্মকর্তা এবং রিয়াজ টাওয়ারের একজনসহ তিন জন করোনায় আক্রান্ত হওয়ায় উক্ত ভবন দুটি লকডাউন করা হয়।স্বাস্থ্য বিধি মোতাবেক সকলকে মেনে চলার জন্য এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ছবি: গৌরীপুর রিয়াজ টাওয়ার লকডাউন ঘোষণা করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মডেল থানা অফিসার ইনচার্জ।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আসম আব্দুর নূর সহ দাউদকান্দিতে নতুন করে চারজন করোনা আক্রান্ত হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনূর আলম সুমন বলেন, করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে। তাদের সংস্পর্শে যারা আসছে তাদের পরিবারকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য লকডাউন করা হয়েছে।

Comments (0)
Add Comment