||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লার দাউদকান্দির জনগুরুত্বপূর্ণ এবং ব্যবসায়িক প্রাণকেন্দ্র গৌরীপুর বাজারের দীর্ঘদিনের জনদুর্ভোগ- জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা-১ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া’র নির্দেশে ড্রেনেজ নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে।
(০৮ জুন,২০২০) সোমবার, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার সরেজমিনে পরিদর্শন করেন , দাউদকান্দি উপজেলা এলজিইডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার এম আহসান আলী, জাইকা কর্মকর্তা আশরাফুল ইসলাম ও গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নোমান সরকার ।
সরজমিনে ঘুরে প্রতিনিধির সাথে নোমান সরকার বলেন, গৌরীপুর বাজারের কিছু কিছু জায়গা বাড়ি ও প্রধান সড়কের থেকে নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়,এতে নানা প্রকার দুর্ভোগের শিকার হয় গৌরীপুরে বাজার করতে আসা মানুষেরা। দাউদকান্দি ও মেঘনার গনমানুষের নেতা মেজর জেনারেল (অবঃ)সুবিদ আলী ভূঁইয়া এম পি মহোদয় ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.)) মোহাম্মদ আলী সুমন ভাইয়ের নির্দেশনায় এবং দাউদকান্দি উপজেলা প্রশাসনের আন্তরিকতায় কিছুদিনের মধ্যে গৌরিপুর পশ্চিম বাজারের সবজি-কাচাবাজার থেকে বেকারি হয়ে গোমতী নদী পর্যন্ত মোট ২৯০ মিটার ইউ ড্রেইন নির্মানের কাজ শুরু হবে।
তিনি আরো বলেন ২৯০ মিটার ইউ ড্রেইন নির্মানের কাজ সম্পুর্ন হওয়ার পর গৌরিপুর পশ্চিম বাজারের বৃস্টি হলে পানির যে জলাবদ্ধতা সৃষ্টি হতো তার স্হায়ী সমাধান হবে ।
সবজি ও কাঁচা বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বলেন, এর আগেও উপজেলা চেয়ারম্যান সাব এই রাস্তা দেখে গেছেন,তখনো রাস্তায় পানি ছিলো।এখন এই ড্রেন নির্মাণ হলে গৌরীপুর বাজারের চিত্র পাল্টে যাবে।আমরাও শান্তি মত ব্যবসা-বাণিজ্য করতে পারবো।