।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেছেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল মোস্তফা স্বপন ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারী। দাউদকান্দি-মেঘনার জনমানুষের নেতা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি মহোদয়ের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। দলের দুঃসময়ে সংগঠনের হাল ধরে যুবলীগকে কুমিল্লা উত্তরের অন্যতম সেরা সংগঠনে পরিণত করেছিলেন।
বুধবার (৮ মে ২০১৯) কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল মোস্তফা স্বপনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন (পায়রা) প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সভাপতি মরহুম সোহেল মোস্তফা স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, দাউদকান্দি থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রকিক উদ্দিন রকিব, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুবলীগ নেতা হেলাল মাহমুদ, মোঃ সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন।
আলোচনা সভা ও ইফতার মাহফিলের একাংশ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।