দাউদকান্দি মুক্ত দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত

আজ ৯ ডিসেম্বর, কুমিল্লার দাউদকান্দি হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে দাউদকান্দি মুক্তিযোদ্ধা সংসদ।

শনিবার দুপুর ২ ঘটিকায় দাউদকান্দি মুক্ত দিবস উপলক্ষে দাউদকান্দি সদরে যারিফ আলী শিশু পার্কে মিলাদ মাহফিল ও আলোচনা সভা’র আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা – মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া। সভাপতিত্ব করেন-দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. খোরশেদ আলম।