||শাহিন আহমেদ|| করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের সহায়তা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক- কুমিল্লা জেলা উত্তরের সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট ২০২০)
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এ চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জেনারেল ভূঁইয়া বলেন, সাংবাদিকেরা করোনার সংক্রমণের ঝুঁকি নিয়ে আমাদের যেভাবে তথ্য দিয়ে যাচ্ছেন, সেটা প্রশংসার। যেকোনো দুর্যোগ মোকাবিলায় সাংবাদিকেরা অপরিসীম দায়িত্ব পালন করেন। তেমনি করোনা– পরিস্থিতি সম্পর্কে তাঁরা সর্বদা আপডেট তথ্য দিয়ে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত সাংবাদিকদের খোঁজ-খবর রাখছেন। তাই তিনি আমাদের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানের সাংবাদিকদের আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন।
উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় কুমিল্লা উত্তর জেলার ২২ জন বিভিন্ন জাতীয় পত্রিকা ও টিভি মিডিয়ার সাংবাদিকের মাঝে সমহারে নগদ ১০,০০০ টাকার চেক বিতরণ করা হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. আহসান হাবিব চৌধুরীসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।