||নিজস্ব প্রতিনিধি|| দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে “সুবিদ আলী ভূঁইয়া দর্শক গ্যালারি” উদ্বোধন করা হয়। শনিবার (০৮ জুলাই) দুপুরে, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মেজর জেনারেল(অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া দৃষ্টিনন্দন এই গ্যালারির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, মহিলা আওয়ামী লীগ সভাপতি জেবুন্নেসা, সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নোমান সরকার, জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ওমর ফারুক মিয়াজী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি লোকমান মুন্সি, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ সোহেল রানা, ছাত্রলীগ নেতা রবিউল সরকার বাবু, যুবলীগ নেতা মোমেন খানসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা।
উল্লেখ্য, দাউদকান্দি উপজেলা প্রশাসনের অর্থায়নে এবং দাউদকান্দিতে ঠিকাদারী প্রতিষ্ঠান রোজ এন্টারপ্রাইজ এর অধীনে প্রায় ১১,০০,০০০/ লক্ষ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন “সুবিদ আলী ভূঁইয়া দর্শক গ্যালারি” নির্মাণ করা হয়।
দৃষ্টিনন্দন এই গ্যালারি নির্মাণের ফলে এলাকার খেলোয়ার ও ক্রিয়ামোদী দর্শকরা অত্যন্ত আনন্দিত।
সময় দাউদকান্দি স্টেডিয়াম মাঠের স্মৃতিচারণ করে এমপি জেনারেল ভূঁইয়া বলেন, আমি দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলাম, এই খেলার মাঠে ছোট্ট পরিসরে আমরা খেলাধুলা করতাম, এখন মাঠ হয়েছে সুবিশাল।মাঠের সার্বিক উন্নয়নে সকল ধরনের সহযোগিতা আমার কাছ থেকে অব্যাহত থাকবে।এসময় তিনি মাঠের সার্বিক উন্নয়নে দিকনির্দেশনা দেন।