কুমিল্লা উত্তর জেলা আ’ লীগ সম্মেলন প্রস্তুতির লক্ষে মতবিনিময় সভা

।। নিজস্ব প্রতিনিধি।। 

কুমিল্লা উত্তর জেলা আ’ লীগ ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর ২০১৯) বিকেলে ৩ টায় এই সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-১  সংসদ সদস্যর সহধর্মিণী মাহমুদা আখতার এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)

আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরীর লীল মিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, দাউদকান্দি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিব এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগন আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন দাউদকান্দির আওয়ামী লীগ আগের চেয়ে এখন অনেক শক্তিশালী এই শক্তিকে কাজে লাগিয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে জাতিরপিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে সরকারকেও সহযোগিতা করতে হবে, তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত হওয়ার বিষয়ে বলেন সবাই এক হয়ে একসাথে অংশগ্রহণ করতে হবে।

Comments (0)
Add Comment