।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাপ্তাহিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর ২০১৯) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (গৌরীপুরে) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনূর আলম সুমন। অংশ নেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জামাল উদ্দিন, মেডিকেল অফিসার ডা. হাবীবুর রহমান ও ডা. আশফেকা গিনিসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে ডা. শাহিনুর সুমন বলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মান এবং সেবা দেশের অন্য যে কোন হাসপাতালে চাইতে যুগোপযোগী এবং আধুনিক। বর্তমান উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে সেবামূলক এই প্রতিষ্ঠানটিতে রোগীরা কম খরচে পাচ্ছেন আধুনিক সেবা। বিগত সময়ে হাসপাতালের পরিবেশ ছিল নোংরা আবর্জনা ভরপুর কিন্তু উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা এবং তত্ত্বাবধানে নোংরা আবর্জনা এখন প্রায় নেই বললেই চলে। হাসপাতালে উন্নয়নমূলক কাজগুলো চলছে তড়িৎগতিতে।
সভায়- হাসপাতালের সৌন্দর্য্য বৃদ্ধি, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং সকল সেক্টরে স্বাস্থ্য সেবার গুনগত মান বৃদ্ধিসহ সার্বিক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।