বিদ্যুতের উন্নয়ন হলে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি হয় : সুবিদ আলী ভূঁইয়া

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ  সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, বিদ্যুতের উন্নয়ন হলে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি হয়।

শুক্রবার সকালে জাতীয় বিদ্যুৎ ও  জ্বালানি সপ্তাহ ২০১৮ ‍উপলক্ষে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো অল্প সময়ে বিদ্যুৎ পেয়ে এগিয়ে যাচ্ছে। তাই এগিয়ে যাচ্ছে সমাজ ও অর্থনীতি।

পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-৩ এর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম।উপস্থাপনা করেন এজিএম সদস্য সেবা মো. সামিউল কবির। এতে বিশেষ অতিথি ছিলেন- প্রকৌশলী মো. সেলিম ভুঁইয়া, দাউদকান্দি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, গৌরীপুর বাজার কমিটির সেক্রেটারি মোঃ নোমান সরকারসহ অন্যান্যরা।