||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলায় গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পে লাঘব হচ্ছে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি। কুমিল্লা-আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়ার বিশেষ বরাদ্দ(টিআর)এর আওতায় বদলে যাচ্ছে দাউদকান্দি উপজেলার অবহেলিত গ্রামীণ অবকাঠামো গুলো। ছবিতে দেখা যাচ্ছে উপজেলার জিংলাতলী গ্রামের পশ্চিম সাহাপাড়ায় জণগণের যাতায়াতে বহুল ব্যবহৃত আরসিসি ধারা নির্মিত কাঠের ব্রিজের পুরাতন কাঠগুলো পরিবর্তন করে নতুন কাঠ বসানো হচ্ছে। ব্রিজটির পুরাতন কাঠগুলো পচে নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন যাবত স্থানীয়দের চলাচলে ভোগান্তি সৃষ্টি হত। ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়া ও কৃষি পণ্য বাজারজাত করতে চরম ব্যাঘাত ঘটতো। কখনো কখনো কাঠের পচা অংশে পারা দিয়ে একাধিক শিক্ষার্থী ও বৃদ্ধ ব্রিজ থেকে খালের গভীরে পড়ে যাওয়ার ঘটনা ও ঘটে। জনগণের এই ভোগান্তি লাঘব করতে সাংবাদিক মাসুম বিন ইদ্রিস,স্থানীয় এমপি সুবিদ আলী ভূঁইয়ার বরাবর একটি বরাদ্দের আবেদন করেন। আবেদন অনুযায়ী স্থানীয় এমপি গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণের আওতায় বরাদ্দ প্রদান করিলে মঙ্গলবার দিনভর নতুন কাঠ দিয়ে ব্রিজের মেরামত কাজ সম্পন্ন করা হয়। অবহেলিত এই বৃজটি মেরামতে বরাদ্দ প্রদান করায় স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।