সড়ক দুর্ঘটনায় ছোট শিশুসহ একই পরিবারের নিহত তিনজন, আহত এক

 

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ছোট শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছে একজন।

মঙ্গলবার (০৭ জুলাই,২০২০) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার কাজের কোন গ্রাম সংলগ্ন স্থানে ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলে মারা যায় এবং ভাগ্যক্রমে একজন বেঁচে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ৭ জুলাই আনুমানিক ভোর ০৫ টায় ঢাকা থেকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নলগোড়া গ্রামের বাড়িতে যাওয়ার পথে, দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরের কাজের কোন গ্রাম সংলগ্ন স্থানে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
নিহত ব্যক্তিরা হলো চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নলগোড়া গ্রামের দুলা মিয়া বেপারী বাড়ির নিবাসী, মোঃসিরাজ মিয়া, জাহানারা বেগম এবং ছোট্ট শিশু আবু বকর সিদ্দিক(সীমান্ত) নিহত হয়। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া সুমন বাবা, মা ও তার ছোট শিশু ছেলে সীমান্তের জন্যে গগন বিদারী প্রলাপ করছেন।
খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার এসআই মনিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে এলাকা বাসীর সহযোগিতায় প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Comments (0)
Add Comment