স্বাস্থ্যবিধি মেনে সফিউল্লাহ পীর সাহেবের জানাজা সম্পন্ন, জেনারেল ভূঁইয়ার শোক প্রকাশ

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলার সর্বজনশ্রদ্ধেয়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলহাজ্ব মাওলানা খন্দকার সফিউল্লাহ পীর সাহেব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-১ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।

চাঁদগাও মদিনা কমপ্লেক্স এ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে হাজার-হাজার মানুষের উপস্থিতিতে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পূর্ণ হয়।

মঙ্গলবার(০৭ জুলাই,২০২০) উপজেলার শহীদ নগর ইউনিয়নের চাঁদগাও মৌলভিবাড়ির ঐতিহাসিক মসজিদের সংস্কারক, মদিনা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক
ভোরে রাজধানীর ইমপাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

বাবার জানাজায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বড় ছেলে সালামতুল্লা খন্দকার।

এছাড়াও খন্দকার শফিউল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিলমিয়া,পৌর মেয়র নাইম ইউসুফ সেইনসহ সর্বস্তরের নেতৃবৃন্দ ও অসংখ্য গুনগ্রাহী।

Comments (0)
Add Comment