মুজিব শতবর্ষ উপলক্ষে সুন্দলপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

||নিজস্ব প্রতিনিধি||

মুজিব শতবর্ষ উপলক্ষে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে , বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

০৭ জুলাই,২০২০ মঙ্গলবার, সুন্দলপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে,বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সেলিম শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার জামান, সুন্দলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান বলেন “মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগান কে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে , উপজেলা কৃষি বিভাগের অর্থায়নে ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।
ক্রমান্বয়ে দাউদকান্দি উপজেলার সর্বত্র এই কর্মসূচি পালন করা হবে।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন বর্ষা মৌসুম হচ্ছে ফলজ ভেষজ ও কাঠ জাতীয় গাছ লাগানোর উত্তম মৌসুম।এই বৃষ্টির দিনগুলোতে প্রত্যেকে নিজের বাড়ির আঙিনায় দুটি চারটি করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

কৃষি কর্মকর্তা সারোয়ার জামান বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে আজ থেকে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নের বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হলো।

 

 

সুন্দলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম বলেন, আজ মোহাম্মদপুর ইউনিয়নের রাস্তার দুই ধারে একশটি হাড়িভাঙ্গা আমের চারা রোপণ করা হয়, গাছগুলো বড় হলে মানুষ এর সুফল পাবে, পরিবেশে ফিরবে তার ভারসাম্য।আমি আমার ইউনিয়নের সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই বর্ষা মৌসুমে নিজেদের বাড়ির আঙিনায় শুধু ফলজ এবং কাঠ জাতীয় গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি সফলে এগিয়ে আসুন।

Comments (0)
Add Comment