হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ ছাত্রসংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

 

।। নিজস্ব প্রতিনিধি।।
২১ বছর পর কুমিল্লার দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল ইসলাম সরকারি কলেজ ছাত্রসংসদের নির্বাচন হতে যাচ্ছে।

বুধবার(৬ নভেম্বর ২০১৯) দুপুরে হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আসাদুজ্জামান ভূঁইয়া। এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন জামাল ও উপাধ্যক্ষ আহমেদ ফকির উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহেরর সময় ৭-১১-২০১৯ থেকে ৯-১১-২০১৯ (বৃহস্পতিবার থেকে শনিবার) পর্যন্ত। মনোনয়ন ফরম জমা দেয়ার তারিখ ৭-১১-২০১৯ থেকে ১১-১১-২০১৯ (বৃহস্পতিবার থেকে সোমবার) পর্যন্ত।

বৈধ প্রার্থীতা ঘোষণা ও ব্যালট নাম্বার বরাদ্দ দেয়া হবে ১৪-১১-২০১৯ বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহার ও আপিলের তারিখ ১৬-১১-২০১৯ শনিবার।
নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর-২০১৯, বৃহস্পতিবার।

সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন জানান, কলেজে শিক্ষা কার্যক্রমে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় থাকায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ক্রমান্বয়ে উন্নতি, ছাত্র সংখ্যা বৃদ্ধি, সার্বিক পরিবেশের উন্নয়ন হওয়ায় ও সর্বোপরি গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে- শিক্ষার্থীদের আবেদন এবং মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.)  মো. সুবিদ আলী ভূঁইয়ার সুপারিশে এই ছাত্রসংসদ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments (0)
Add Comment