।। নিজস্ব প্রতিনিধি।।
‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮’ জিতলো অনলাইনে দেশের প্রথম আয়কর জমা দেয়ার সফটওয়্যার কোম্পানি বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড [https://bdtax.com.bd]। একই সঙ্গে আন্তর্জাতিক Asia Pacific ICT Alliance Award (APICTA) ২০১৮’ এর জন্য মনোনয়ন লাভের গৌরব অর্জন করেছে।
আগামী ৯-১৩ সেপ্টেম্বর, চীনে অনুষ্ঠিতব্য Asia Pacific ICT Alliance Award ( APICTA) অ্যাওয়ার্ড ২০১৮’ অনুষ্ঠানে Fiance and accounting solution (FINETECH) ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের রাজস্ব খাতে ডিজিটালাইজেশন এবং তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় এ অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর ২০১৮), বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিডি ট্যাক্সটেকনোলজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মেজর মোহাম্মদ আলী (অব.)-এর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জাব্বার। এসময় বিডি ট্যাক্সটেকনোলজি লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা জনাব জুলফিকার আলিও উপস্থিত ছিলেন।
ছবি : অ্যাওয়ার্ড হাতে বিজয় চিহ্ন দেখিয়ে আনন্দ প্রকাশ করছেন বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মেজর মোহাম্মদ আলী (অব.) এবং প্রতিষ্ঠাতা ও সিইও- তরুণ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা জনাব জুলফিকার আলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব জুয়েনা আজিজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনা্ব নাসিমা বেগম, এনডিসি, ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আবদুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন বেসিসের সভাপতি জনাব সৈয়দ আলমাস কবীর।
নিজ সন্তানদ্বয় কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের এই সাফল্যের জন্য কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারিকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে বিডি ট্যাক্সটেকনোলজি লিমিটেড ‘বাংলাদেশ স্টারটাপ অ্যাওয়ার্ড ২০১৭ অর্জন করে। এছাড়াও প্রতিষ্ঠানটি ‘ডেইলি স্টার আইসিটি অ্যাওর্য়াড ২০১৭’র মনোনয়ন অর্জন করে।
২০১৫ সালে যাত্রা শুরুর অল্পসময়ের মধ্যেই গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয় বিডি টেক্স টেকনোলজি লিমিটেড। বর্তমানে এই প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ২৫,০০০ হাজার।