||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের প্রয়াত সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকারের স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর ২০১৯) বিকেলে, উপজেলার নৈয়াইর বালুর মাঠে বিটেশ্বর ইউনিয় ছাত্রলীগের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রুবেল ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, বিটেশ্বর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া, বিটেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান ইকতাক মেম্বার, সাধারণ সম্পাদক সালাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ প্রধান।
সালাউদ্দিনকে স্মরণ করে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সরকার, বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ আরো অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ। পরে সালাউদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
স্মরণসভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন বলেন, উপজেলা ছাত্রলীগের অভিভাবক মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া, এমপি ।বহিরাগত কেউ এসে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের বিশৃংখলা করলে তা কঠোর হস্তে প্রতিহত করা হবে। নয়ন আরো বলেন, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দাউদকান্দি মেঘনা মাটি ও মানুষের নেতা মেজর জেনারেল (অব.) মোঃদ. সুবিদ আলী ভূঁইয়া এমপি’র পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগ মাঠে কাজ করেছে, ঠিক তেমনি আসন্ন দাউদকান্দি উপজেলা নির্বাচনে, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন তারুণ্যের প্রতীক, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন ভাইয়ের পক্ষে ছাত্রলীগ মাঠে থাকবে।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ২০১৯,দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অকাল মৃত্যুবরণ করেন ।