।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দির কৃতি সন্তান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে যোগদান করেছেন। সোমবার দুপুরে ড. কামালউদ্দীন আহমেদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফুল দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান।
এরপর আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরাও ড. কামালকে ফুল দিয়ে বরণ করেন।
ছবি : ভাষা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা ড. কামালকে ফুল দিয়ে বরণ করছেন।
উল্লেখ্য, ড. কামালউদ্দীন গত ৩০ বছর যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুনাম এবং দক্ষতার সঙ্গে শিক্ষকতা করেছেন। সম্প্রতি তিনি অবসরে যান।
ড. কামাল দাউদকান্দির বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এবং আহমেদ পাবলিশিং হাউসের প্রতিষ্ঠাতা প্রয়াত মহিউদ্দীন আহমেদের বড় ছেলে।