দাউদকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ শুরু

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ শুরু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন সাবেক জাতীয় ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি শ্রী বাদল রায়।

উদ্বোধনী খেলায় সুন্দলপুর ইউনিয়ন পরিষদ দলকে ২-০ গোলে হারায় গৌরীপুর ইউনিয়ন পরিষদ দল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান [শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা] মেজর মোহাম্মদ আলী (অব.), দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম, গৌরীপুর ফাঁড়ি থানার ইনচার্জ আব্দুন নূর, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম সরকার ও সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলমসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নোমান মিয়াসহ অন্যান্যরা।