।।নিজস্ব প্রতিনিধি।।প্রথমবারের মতো নদীপথে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির পরীক্ষা মূলক একটি ছোট কারগো জাহাজ গিয়েছে ভারতের সোনামূড়ায়। শনিবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম ছাদেক আনুষ্ঠানিক বিদায় জানান এ পণ্য রপ্তানিবাহী জাহাজটিকে।
এর আগে জাহাজটি মুন্সীগনজের গজারিয়া থেকে ৫০ মে. ট্রন (১ হাজার বস্তা) সিমেন্টের একটি চালান নিয়ে গতকাল বিকালে রওনা করে। গোমতী নদী পথ ধরে জেলার দাউদকান্দি, তিতাস, মুরাদনগর, দেবীদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলা হয়ে সকাল ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজারে এসে পৌঁছে। এসময় নদীতে নাব্যতা না থাকায় গোমতী নদীর মাঝখানের চড়ে সিমেন্ট বোঝাই কারগো জাহাজটি আটকে পড়ে। পরে দুপুর আড়াইটার দিকে আটকে পড়া সিমেন্টবাহী জাহাজটি উদ্ধার শেষে বাংলাদেশের কুমিল্লার বিবির বাজার স্থল বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের সোনামূরায় পৌছে।
এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর নৌ. নিস্ট্রা বিভাগের পরিচালক- মুহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ পুলিশ ও বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা।
এর আগে সকালে আটকে পড়া জাহাজটির খোঁজ নিতে ভারতীয় দূতাবাসের হাইকমিশনার রিভা গাংগুলী বিবির বাজার স্থল বন্দরে আসেন।
এসময় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, নদীর নাব্যতা ও নদী পথের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণে পরীক্ষা মূলক এ পণ্যবাহী কারগো জাহাজটি ভারতের সোনামূড়ায় পাঠনো হয়েছে। এর ফলে যে যে সমস্যাগুলো পরিলক্ষিত হলো তা সমাধানে ব্যবস্থান নিয়ে এ নৌপথটিকে পণ্য পরিবহনের উপযুক্ত করে তোলা হবে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা আরও সুদৃঢ় হবে বলে মনে করেন তিনি।