নবীণ-প্রবীণের সমন্বয়ে কৃষকলীগকে শক্তিশালী করুন:মেজর (অব.) মোহাম্মদ আলী

||নিজস্ব প্রতিনিধি||
নবীন -প্রবীণের সমন্বয়ে কৃষক লীগকে শক্তিশালী করুন বলে মন্তব্য করেছেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের সুফল আজ দেশবাসি ভোগ করছেন। দেশের সর্বত্রই শুধু উন্নয়ন আর উন্নয়ন।
তিনি অতুলনীয় বিশ্ববরেণ্য নেত্রী।
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণে বাংলাদেশ কৃষকলীগের ভূমিকা অপরিসীম।

এসময় তরুণ প্রজন্মকে উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের হাতে আগামীর বাংলাদেশ।
একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে হলে যোগ্যতা ভিত্তিক নেতৃত্ব গড়ে তুলুন।
সর্বপুরি অযোগ্যকে এড়িয়ে যোগ্য ব্যক্তিকে যোগ্যস্থানে আসীন করুন। তাহলেই দেশ ও জাতির উন্নতি সাধিত হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কৃষকলীগ কুমিল্লা অঞ্চলের সমন্নয়ক হিযবুল বাহার রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা কৃষ্ণ গোপাল, কুমিল্লা (উত্তর) জেলা কৃষক লীগের মহিলা নেত্রী জাহানারা আক্তার,
উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, দাউদকান্দি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জিল্লুসহ আরও অনেকে।
সভা পরিচালনা করেন, কুমিল্লা (উত্তর) জেলা কৃষকলীগের ত্রান পূনর্বাসন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন জুয়েল।

Comments (0)
Add Comment