।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলামকে শৃঙ্খলা ভঙ্গ ও সরকারি কাজে বাধা দেয়ার দায়ে বহিষ্কার করেছে সরকার। তার বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তাজুল ইসলামকে বহিষ্কার কর করা হয়েছে বলে সরকারি তরফ থেকে জানানো হয়েছে। সরকারি আদেশে বলা হয়, তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় উপজেলা পরিষদে তার ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি বলে মনে করে সরকার। তাই তাকে বহিষ্কার করা করা হয়েছে।
এর আগে, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে খারাপ আচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম গত ২১ ডিসেম্বর ২০১৬, গ্রেফতার করে পুলিশ।
মেঘনা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সামসুদ্দিন গণমাধ্যমকে জানান, সরকারি কাজে বাধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে খারাপ আচরণ করেন। এ কারণে ইউএনও শাহিনা আক্তার বিকেল ৩টার দিকে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলামতে গ্রেফতার করা হয়।