মাদক নির্মূলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের সামাজিক উদ্যোগ; গ্রামে গ্রামে সচেতনতামূলক সভা

।।নিজস্ব প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদক নির্মূলে চলছে দেশব্যাপী অভিযান। এরমধ্যেই র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চিহ্নিত বেশ কিছু মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে কয়েক হাজার মাদক ব্যবসায়ী। ঠিক এমন সময় মাদক নির্মূলে অনন্য সামাজিক উদ্যোগ নিয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতার জন্য উপজেলার গ্রামে গ্রামে সভার ব্যবস্থা করেছেন তিনি।

সোমবার এমনই এক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার চরাঞ্চল গোলাপের চর গ্রামে। গোলাপের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় স্থানীয় শিক্ষক-ছাত্র, কৃষক, ডাক্তার, জেলেসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। সেখানে তারা গোলাপের চর এলাকায় যার যার অবস্থান থেকে মাদক নির্মূলে সচেতন থাকার অঙ্গিকার ঘোষণা করেন।

 

এ সময় মাদকের কুফল ও নির্মূলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা তুলে ধরেন স্থানীয় ইউপি সদস্য কাদের মোল্লা, ইউসুফ মেম্বার, দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন, কুয়েস প্রবাসী বাবুল মিয়া ও ছাত্রলীগ নেতা হাবিবুর আশ্রাফসহ আরও অনেকে।