||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলীর আহ্বানে, গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া ও গৌরীপুর গ্রামের পানি সেচ প্রকল্পের আওতাধীন সকল কৃষকের পানি সেচের টাকা মওকুফ করেছেন মানিক সরকার।
মঙ্গলবার (৫ মে ২০২০), গৌরীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মানিক সরকার ওলান পাড়া পানি সেচ প্রকল্পের ৪৫০ বিঘা জমির কৃষকের জমিতে পানি সেচের খরচ নিজ বহন করার ঘোষণা দেন।
পানির সেচের খরচ মওকুফ করার প্রতিক্রিয়ায় স্থানীয় কৃষক হাফিজ উদ্দিন বলেন, সেচের বিনিময়ে টাকা না নেয়ায় আমরা খুশি। এজন্য কৃষকেরা আবার জমিতে চাষাবাদের জন্য আগ্রহী হচ্ছে।
মানিক সরকার বলেন, সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ বিল বাবদ যে টাকা আসে সবকিছু আমি নিজের অর্থায়নে বহন করছি। পানি সেচের বিনিময় কোন কৃষকের কাছ থেকে টাকা নিচ্ছি না। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব কৃষকদের কল্যাণে দিকনির্দেশনা দিয়েছেন, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।