দাউদকান্দিতে কৃষকের থেকে ধান সংগ্রহ শুরু

 

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লার দাউদকান্দিতে সরকারিভাবে কৃষকদের থেকে আমন ধান সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে।

(০৪ মে,২০২০) সোমবার, দাউদকান্দি উপজেলার সরকারী খাদ্য গুদামের সামনে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন।

উপজেলায় প্রতি কেজি ২৬ টাকায় ১ হাজার ৩৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
এ বছর উপজেলায় লটারির মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তালিকা ভূক্ত নামধারী কার্ডধারী কৃষকদের লটারির মাধ্যমে এধান ক্রয় করা হবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম বলেন, উপজেলায় কৃষকদের নিবন্ধনকৃত করা হয়েছে। কার্ডধারী কৃষকের মাধ্যমে ধান বিক্রেতা নির্ধারণ করা হয়েছে।এই পদ্ধতির মাধ্যমে ধান ক্রয়ে আমরা ব্যাপক সারা পেয়েছি।

উপজেলায় অ্যাপসের মাধ্যমে কৃষকদের মধ্য থেকে ধান বিক্রেতা নির্ধারণ করা হয়।সরবরাহকারী কৃষক গুদামে ধান বুঝিয়ে দেয়ার পর চেকের মাধ্যমে ব্যাংক থেকে ধানের মূল্য তুলে নেবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার জামান,
দাউদকান্দি উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দাউদকান্দি খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্য পরিদর্শক সমির চন্দ্র দেবনাথ,উমর আলী মোল্লা সহ আরও অনেক।

Comments (0)
Add Comment